
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরফ আলী ফকির (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পৌর এলাকার পোষ্টকামুরী সওদাগর পাড়ার বাসিন্দা।
পারিবারিক সূত্র জানান, গত শনিবার (২০ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত অসুস্থতায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব সওদাগরপাড়া জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।






