
মমিনুল হক ॥
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেতে চান অনেকেই। তবে টাঙ্গাইল সদরের মানুষের কাছে যেন আশির্বাদ হয়ে এসেছেন সুলতান সালাউদ্দিন টুকু। এমনটাই মনে করছেন বিভিন্ন পেশার মানুষ।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সভাপতি ও সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জিয়া পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা।
টাঙ্গাইল সদরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটাররা ততই সুলতান সালাউদ্দিন টুকুর উপরই আস্থা রাখতে শুরু করেছেন। ভোটাদের অনেকের অভিমত সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক হয়ে দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। সেহেতু মন্ত্রী সভায় তার স্থান পাবার সম্ভাবনা রয়েছে। এ বিষয় নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের প্রথম ৫০ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন টাঙ্গাইল-৫ (আসন) আসন। আর টাঙ্গাইলে একজন প্রভাবশালী মন্ত্রীর পদ থাকলে জেলার অভাবনীয় উন্নয়ন ঘটবে এটাই সাধারণ ভোটারদের প্রত্যাশা। অন্যান্য যে সকল প্রার্থী রয়েছেন তাদের অন্তত মন্ত্রীত্ব পাবার সম্ভাবনা কতটুকু এসব বিষয় নিয়েও সুশীল সমাজ ও সাধারণ জনগনের মধ্যে প্রশ্ন জেগেছে। ইতিমধ্যেই ভোটাররা এসব হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন।
গত কয়েক মাসে সুলতান সালাউদ্দিন টুকু তরুন প্রজন্মের কাছে একজন আস্থাভাজন হিসেবে আবির্ভুত হয়েছেন। তরুন সমাজকে তিনি স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকলে সমাজে ভাল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে কয়েক লাখ মানুষের সমাগমের মাধ্যমে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস তার অসাধারণ পারফরম্যান্সে তরুন প্রজন্মকে উদ্বেলিত করে। সাধারণ মানুষ ছাড়াও লক্ষাধিক তরুনরা অনুষ্ঠান উপভোগ করেন। এরপর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। হাজার হাজার তরুন-তরুনী দেশের নামকরা শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত মেতে উঠে। একই সাথে তরুন প্রজন্ম সুলতান সালাউদ্দিন টুকু এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি বলে স্লোগান দেয়। এছাড়াও সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসুচি মানুষের মাঝে দারুন সারা ফেলেছে। সবুজ পৃথিবী বিনির্মানে তার এই কর্মসুচিকে ব্যাপকভাবে সাধুবাদ জানাচ্ছেন সদর উপজেলার মানুষ। এ রকম বহু ধরনের কর্মসুচি নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু সদর উপজেলার মানুষের কাছে হাজির হয়েছেন। ব্যতিক্রমী কর্মসুচির মাধ্যমে এবং সাধারণ মানুষের কাছে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছেন।
এদিকে জিয়ার পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছেন অপর কতিপয় মনোনয়ন প্রত্যাশীরা। এমন অভিযোগ করেছেন টুকুর সমর্থকরা। তবে তারা মনে করছেন অপপ্রচার যতই হোক সুলতান সালাউদ্দিন টুকুই হবেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের কান্ডারী।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তবে টাঙ্গাইল সদরের উন্নয়নের মডেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তিনি আরও বলেন, সদরের জনগন আমাকে আস্থায় নিয়েছেন। জনগন যদি আমার উপর তাদের আস্থা রাখেন, তাহলে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান রাখবো ইনশাল্লাহ।






