
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবেন। ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে এদেশে সবার সমান অধিকার রয়েছে। সারাদেশের মধ্যে মির্জাপুর উপজেলায় এ বছর সর্বোচ্চ সংখ্যক ২৬০ মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জাপুরের দিকে বিশেষ নজর রাখছেন। তিনি সারাদেশের মতো মির্জাপুরের সনাতনীদের মন্ডপগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তায় নিয়োজিত থাকার নির্দেশনা দিয়েছেন।
বৃস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের (১৩ জুলাই) ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার উল্লেখযোগ্য। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।
এ সময় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, বিএনপি নেতা শরিফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।






