শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৬, ২০২৫
A A
৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

২৯৬ Views

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।
এ সময় তিনি বলেন, জুলাই সনদকে আইনী ভিত্তি দেওয়া না হলে জুলাই বিপ্লব অকার্যকর হয়ে পড়বে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আধিপত্যবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি; পেয়েছি রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। পেয়েছি গুম, খুন, মামলা বাণিজ্য, সন্ত্রাস ও বাড়তি হামলা থেকে মুক্ত থাকার সুযোগ। পেয়েছি স্বাধীনভাবে সভা-সমাবেশ করার অধিকার। তিনি সতর্ক করে বলেন, জুলাইকে যদি আইনী ভিত্তি না দেওয়া হয় তাহলে বিপ্লবীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং ফ্যাসিবাদী বন্দোবস্ত পুনরায় ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি হবে।

Advertisement

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার যে প্রত্যাশা ছিল তা ছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কাঠামো নির্মাণ করা। জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জরুরি। নির্বাচনের আগে নিরাপদ ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের মতামতের স্বতন্ত্র মূল্যায়ন হবে। ছোট রাজনৈতিক দলগুলো সংসদে প্রবেশের সুযোগ পাবে এবং একটি বহুমাত্রিক, সকলকে অন্তর্ভুক্তকারী সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির বিরোধিতা কেবল তাদের পক্ষেই সম্ভব। যারা অতীতের কর্তৃত্ববাদী, একদলীয় শাসন ফিরিয়ে আনতে চায়। তিনি দাবী করেন, বিগত সরকারের চলমান জুলুম নির্যাতন ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে এবং গণতন্ত্র ধ্বংসের সহায়ক বলে যে দলগুলোকে মনে করা হয়। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি আধুনিক, সমৃদ্ধ ও নিরাপদ জনপদ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। যেখানে সব ধরণের মানুষ বিভিন্ন দল, ধর্ম, বর্ণ ও পেশার মানুষ একসঙ্গে জীবন-জীবিকা নির্বাহ করবে। এজন্য তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।

Advertisement

এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারিদ্বয় হুসনি মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। সমাবেশ শেষে একটা বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিতNews Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল স্টার সরকারি প্রাথমিক স্কুলের সাবেক শিক্ষকা রোকেয়া খানের ইন্তেকাল

টাঙ্গাইল স্টার সরকারি প্রাথমিক স্কুলের সাবেক শিক্ষকা রোকেয়া খানের ইন্তেকাল

সর্বশেষ সংবাদ

রোজার শুরুতেই টাঙ্গাইলের বাজারে লেবুর ভরি তিনগুণ বেড়েছে

রোজার শুরুতেই টাঙ্গাইলের বাজারে ‘লেবুর ভরি’ তিনগুণ বেড়েছে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গোপালপুরে আওয়ামী লীগ অফিসে ব্যানার উত্তোলন ও জয় বাংলা শ্লোগান

গোপালপুরে আওয়ামী লীগ অফিসে ব্যানার উত্তোলন ও জয় বাংলা শ্লোগান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
টাঙ্গাইলে রমজান মাসে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার

টাঙ্গাইলে রমজান মাসে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
পরিশ্রমের ফলে ইসলাম খান এখন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ

পরিশ্রমের ফলে ইসলাম খান এখন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
চারবার দল বদল করেও জামানত রক্ষা হয়নি কালিহাতী-৪ আসনের লিয়াকত আলীর

চারবার দল বদল করেও জামানত রক্ষা হয়নি কালিহাতী-৪ আসনের লিয়াকত আলীর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In