মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

করটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সেপ্টেম্বর ২৮, ২০২৫
A A
করটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

করটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

৪০২ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের করটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুঁসলিয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বাঁধন (২৫) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া নয়াপাড়া গ্রামে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা হওয়ার ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো স্কুল ছাত্রী শিমু আক্তারকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিমুর পরিবার ও এলাকাবাসী।
জানা যায়, শিমু আক্তার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া নয়াপাড়া মোহাম্মদ সেলিম মিয়া ও শিরিন বেগম দম্পতির মেয়ে এবং করটিয়া আবেদা খানম সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আর অভিযুক্ত বাঁধন একই গ্রামের খন্দকার কামরুল ও বুলবুলি বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আসামি বাঁধনের বাবা-মা বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন শিমুর বাবা। ঘটনায় পর শিমুর বাবা গত (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানায় অভিযোগপত্র দায়ের করেন। গত (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং /০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৩৮২/২৫।

Advertisement

টাঙ্গাইল সদর থানার অভিযোগপত্র এবং মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মামলার এক নম্বর আসামী বাঁধন তার সহযোগী আসামি রিমন (২৫), হৃদয় (২৭), হাসান (২২), অন্তর (২৩) এর সহযোগিতা নিয়ে সদর উপজেলার করটিয়া আবেদা খানম সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে অযথা হয়রানি, অশ্লীল ভঙ্গি করে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে সারা না দেওয়ায় শিমু আক্তারকে ফুসলিয়ে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রধান আসামী বাঁধন । প্রেমে রাজি না হওয়ায় শিমুকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিল।
এর পরিপ্রেক্ষিতে গত (৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শিমু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বাহিরে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্রের মুখে নাবালিকা কন্যা শিমু আক্তারকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। ঘরে ফিরতে দেরি হওয়ার কারণে শিমুর বাবা-মা বাহিরে বেরিয়ে দেখে শিমু বাড়িতে নেই। তখন দ্রুত প্রধান আসামী বাঁধনের বাড়িতে খোঁজ নিতে গেলে তার মা বুলবুলি বেগম জানায় তার ছেলে বাড়ি নেই। এরপর অন্য আসামীদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। বাঁধনের মা বুলবুলি বেগমকে মামলার ৬ নম্বর আসামি করা করেছেন বাদী সেলিম মিয়া।

সরেজমিন শিমুদের বাড়িতে গিয়ে দেখা যায়, মেয়েকে হারিয়ে পাগল প্রায় স্কুল ছাত্রী শিমুর বাবা সেলিম মিয়া ও মা শিরিন বেগম। এ সময় তারা জানান, আমরা অভিযুক্ত বাঁধনের বাড়িতে গিয়েছিলাম। এ ঘটনার পর তার পরিবারের লোকজন বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। বাঁধন যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে সেটা আমরা আরো স্পষ্টভাবে জানতে পেরেছি ফেসবুকে আমার মেয়ের ছবি পোস্ট দেখে ।
শিমুর বাবা ও মামলার বাদি সেলিম মিয়া জানান, এ ঘটনার পর আমি বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করি। মামলা করার পর থেকে বাঁধনের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে প্রায় সময় মামলা তুলে নেয়ার জন্য নানারকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় উল্টো আমাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা গুমের মামলা দিয়েছে। ২৩ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমার মেয়ের কোন সন্ধান পায়নি। পুলিশ ও এ ব্যাপারে আমাদের কোন সহযোগিতা করছে না। আমার মেয়ে বেঁচে আছে, না মরে গেছে আমি বলতে পারছি না। দ্রুত সময়ের মধ্যে মেয়েকে ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন শিমুর বাবা-মা।

Advertisement

স্থানীয় এলাকাবাসীরা জানান, বাঁধন ছেলেটা ভাল নয়, সে একজন বখাটে ছেলে। সে আগেও এ রকম ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বে একটি মেয়ে তার ইভটিজিং এর শিকার হয়েছে। পরবর্তীতে সেই মেয়েটি ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। ২৩ দিন হয়েছে এখনো নাবালিকা শিমুকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তারা। দ্রুত সময়ের মধ্যে শিমুকে উদ্ধার করে আসামীদের গ্রেফতার করার জন্য টাঙ্গাইল পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে প্রধান আসামি বাঁধনের এই ০১৯২৩৪৪৩৬৪৬ যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, গত (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়েরের পর এএসআই হেলাল উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সে তদন্ত করে স্কুল ছাত্রী শিমু আক্তারকে উদ্ধার করতে পারেনি। যেহেতু মামলাটি কোর্টে দায়ের করা হয়েছে এখন সব দায় দায়িত্ব কোর্টের। পরে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) উপ-পরিদর্শক এসআই নুরুজ্জামানকে মুঠো ফোনে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আমি সর্বাত্মক চেষ্টা করছি। মেয়েকে উদ্ধার করার জন্য চেষ্টা অব্যাহত আছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকরটিয়া ইউনিয়নকরটিয়ায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ ॥ ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে গ্যাসের পাইপ ফেটে সরবরাহ বন্ধ ॥ ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

সর্বশেষ সংবাদ

করটিয়া সরকারি সা'দত কলেজে অনার্স ভর্তি আবেদনে শিক্ষার্থী ধস

করটিয়া সরকারি সা’দত কলেজে অনার্স ভর্তি আবেদনে শিক্ষার্থী ধস

এপ্রিল ৭, ২০২৬
ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপ্রিল ৭, ২০২৬
মধুপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ

মধুপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ

এপ্রিল ৭, ২০২৬
পহেলা বৈশাখ রাঙাতে শেষ সময়ে ব্যস্ত টাঙ্গাইলের মৃৎ শিল্পীরা

পহেলা বৈশাখ রাঙাতে শেষ সময়ে ব্যস্ত টাঙ্গাইলের মৃৎ শিল্পীরা

এপ্রিল ৭, ২০২৬
গোপালপুরের বাছেদ হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

গোপালপুরের বাছেদ হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

এপ্রিল ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In