শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল ঘাটাইল

ঘাটাইল আসনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা মাইনুল ইসলাম

সেপ্টেম্বর ২৯, ২০২৫
A A
ঘাটাইল আসনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা মাইনুল ইসলাম

ঘাটাইল আসনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা মাইনুল ইসলাম

৩২৬ Views

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ নেতা মাইনুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় এসেছেন। তার জীবনধারা, সততা, ত্যাগ ও অবিচল নিষ্ঠা তাকে এলাকায় জনমানুষের কাছে একজন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিগত ১৯৬৭ সালের (২০ জানুয়ারি) টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণকারী মাইনুল ইসলাম ছোটবেলা থেকেই সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার পিতা মৃত খলিলুর রহমান এবং মাতা মরিয়ম বেগমের স্নেহধন্য এই সন্তান শিক্ষাজীবনে কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে বিএনপির আদর্শে নিজেকে গড়ে তোলেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী পরিবারের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির মাঠে দৃঢ় অবস্থান গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হন, হামলা-মামলা, নির্যাতন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। তবুও তার বিএনপির প্রতি আস্থা, নিষ্ঠা ও ভালোবাসা এক বিন্দুও কমে যায়নি। দলের সংকটে তিনি কখনো পিছিয়ে যাননি বরং রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার সততা ও ত্যাগের নজির এলাকায় এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কঠিন সময়ে তিনি দলের পক্ষে জনগণকে সংগঠিত করেছেন এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলস কাজ করেছেন। পেশাগত জীবনে মাইনুল ইসলাম একজন সফল ব্যবসায়ী ও প্রশাসক। তিনি বর্তমানে আমান বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক জীবনে সততা ও স্বচ্ছতার জন্য তিনি যেমন পরিচিত। তেমনি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহের পথ তৈরি করেছেন। তার ব্যবসায়িক সাফল্য তাকে যেমন প্রতিষ্ঠিত করেছে, তেমনি রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে তাকে সহায়তা করেছে।

Advertisement

প্রকাশনা ও গণমাধ্যমের ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণমানুষের সমস্যাগুলো তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরাই তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃষকদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছেন। তার নেতৃত্বে ঘাটাইল আসনের সাধারণ মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সবসময় সরব থেকেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মাইনুল ইসলামকে বিএনপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে। মানুষ বিশ্বাস করছে, তিনি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। তার সততা, ত্যাগ ও নিষ্ঠার কারণে সাধারণ মানুষ মনে করে মাইনুল ইসলাম এমপি হলে ঘাটাইল আসন সত্যিকার অর্থে জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। বিএনপির প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগের কারণে তিনি দলের কর্মীদের কাছে ‘ত্যাগী নেতা’ হিসেবে পরিচিত। আওয়ামী লীগের আমলে নানাবিধ নির্যাতন-অত্যাচার সহ্য করার পরও তিনি দমে যাননি বরং আরও দৃঢ়ভাবে বিএনপির পতাকা হাতে তুলে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনাই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জনসাধারণ মাইনুল ইসলামকে একজন সৎ, ত্যাগী ও নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে দেখছে। শিক্ষিত, যোগ্য ও দূরদর্শী এই নেতা উন্নয়ন, সুশাসন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। দলের দুঃসময়ে পাশে দাঁড়ানো, রাজপথে নির্ভীকভাবে আন্দোলন করা এবং জনগণের স্বার্থে আপসহীন থাকার কারণে তিনি কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে মানুষের সেবা। তার লক্ষ্য হচ্ছে এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, কৃষকের অধিকার আদায়, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। তার ভিশন হলো- ঘাটাইলকে আধুনিক ও উন্নত একটি অঞ্চলে পরিণত করা যেখানে মানুষ শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে। সামাজিক কর্মকাণ্ডেও তিনি সবসময় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও সমাজকল্যাণমূলক কাজে তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করার মাধ্যমে তিনি জনসেবায় আত্মনিয়োগ করেছেন।
আসন্ন সংসদ নির্বাচনে ঘাটাইল আসনে বিএনপি প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্ম তাকে একজন আধুনিক, সৎ ও যোগ্য নেতা হিসেবে দেখছে। তার নেতৃত্বে বিএনপি নতুন করে ঘাটাইলে প্রাণ ফিরে পাবে বলে এলাকার মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। আওয়ামী লীগের দমন-পীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে তার সংগ্রামী ভূমিকা সাধারণ মানুষের মনে সাহস যুগিয়েছে। মাইনুল ইসলামের রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, উন্নত, সুশাসিত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

Advertisement

তিনি বিশ্বাস করেন, জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত। তাই তিনি সবসময় জনগণের মতামতকে মূল্যায়ন করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। তার পুরো জীবনকথা একটি সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। ব্যবসা-বাণিজ্যে সফলতা, গণমাধ্যমে অবদান, রাজনীতিতে সততা, সমাজে মানবসেবা এবং দলের প্রতি অটল নিষ্ঠা সবকিছু মিলিয়ে তিনি আজ ঘাটাইল আসনের মানুষের কাছে আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। মাইনুল ইসলাম বিশ্বাস করেন, বিএনপিই একমাত্র দল যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সক্ষম। তিনি দৃঢ়ভাবে বলেন, আমি ঘাটাইল আসনের জনগণের সেবক হতে চাই, তাদের সুখ-দুঃখের সাথী হতে চাই, বিএনপির পতাকা হাতে নিয়ে আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করে যাবো। জনগণের ভালোবাসা, দলের প্রতি আনুগত্য এবং ব্যক্তিগত সততা এই তিনটি মূল শক্তিকে পুঁজি করে মাইনুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইল আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে সবাই আশা করছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল আসনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে বিএনপি নেতা মাইনুল ইসলামঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা বিএনপিটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযানে একজনকে আর্থিক জরিমানা 

টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযানে একজনকে আর্থিক জরিমানা 

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ৫৫ বছরে টাঙ্গাইলে ২৪ মন্ত্রীর দায়িত্ব পালন

স্বাধীনতার ৫৫ বছরে টাঙ্গাইলে ২৪ মন্ত্রীর দায়িত্ব পালন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
নাগরপুরে রসিকতায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

নাগরপুরে রসিকতায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

ফেব্রুয়ারি ২০, ২০২৬
সখীপুরের বড়চওনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুরের বড়চওনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
কালিহাতীতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিহাতীতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
রমজানে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In