
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এদিন বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। সকালে বুরো হাসপাতাল থেকে টাঙ্গাইল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে বুরো হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আব্দুল কুদ্দুস , টাঙ্গাইল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও পরিচালক, মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্রসন ডাঃ সাঈদা খান, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক রাহেলা জাকির, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোখলেছুর রহমান, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মোঃ আব্দুল আজিজুল হক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল সহ অন্যরা।






