
স্টাফ রিপোর্টার ॥ লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালোজিরা বলে সরবরাহ হতো বিভিন্ন জেলায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ে। এ অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে রোববার (২৮ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকায় হাসমত এর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কেমিকেল ও কালো রঙ মেশানো প্রায় ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ ও বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, অফিসার ইনচার্জ ভূঞাপুর থানা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
নকল, ভেজাল ও প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।






