স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি মসজিদের পাশে একটি করে নারিকেল গাছ ও একটি করে খেজুর গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে সনাতনীদের দূর্গাপূজায় জেলা শহরে তীব্র যানজট নিরসনে সড়কগুলোতে নিজ দলের কর্মীরা কাজ করে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ছাড়াও পূজা মন্ডপগুলোর সড়কগুলোতে এমন কার্যক্রম শুরু করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সুলতান সালাউদ্দিন টুকুর নিদের্শনায় স্বেচ্ছায় নিজ দলের কর্মীসমর্থকরা এ কাজ করছেন। এবার পূজায় শহরে দেখতে আসা মন্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি প্রচন্ড যানজট এড়ানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন সালাউদ্দিন টুকু। এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরের জনসাধারণ।

এদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষ্ঠপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নারিকেল ও খেজুর গাছের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।