
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কীটনাশক ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বাজারে অবস্থিত বারেক এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার আশরাফুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম। এ সময় দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






