
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে র্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন মাদক চোরা কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সুমন মন্ডল (২০) এবং অপু সর্দার (২১)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকার পাকুল্ল্যা ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত অনুমান পৌনে ১০টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকার পাকুল্ল্যা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবাসহ অভিযুক্ত সুমন মন্ডল (২০) এবং অপু সর্দার (২১) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ১৩২ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়/বিক্রয়ের নগদ এক হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ৩৯ হাজার ৬শ’ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় আসামী ও উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।






