
স্টাফ রিপোর্টারঃ
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে ধুলটিয়া-নলশোধা বাজারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, দেলদুয়ার উপজেলা আমীর আল মোমিন, সদর সেক্রেটারি আলমগীর হোসেন, সদর কর্মপরিষদ সদস্য সুজাত আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর সভাপতি জাহানুর চৌধুরী, করাটিয়া ইউনিয়ন শাখা আমীর মির্জা আব্বাস আলী।
সভার সভাপতিত্ব করেন ধুলটিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক লুৎফর রহমান। সভা পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান।






