সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

সখীপুরে মন্দির পরিদর্শনে জামায়াত নেতাকে পাশে বসিয়ে

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না- কাদের সিদ্দিকী

অক্টোবর ১, ২০২৫
A A
ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না- কাদের সিদ্দিকী

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না- কাদের সিদ্দিকী

৪৩৫ Views

স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম মন্দির পরিদর্শনে গিয়ে পাশে বসে কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন।

Advertisement

এ সময় কাদের সিদ্দিকী বলেন, এই যে জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে, এটাও আমার কাছে কিছু না। তাদের সঙ্গে আমার বিরোধ, একাত্তরের মুক্তিযুদ্ধে তারা যা করেছে, সেটা অন্যায় ছিল। আজকের সন্তানেরা সেই কাজের সঙ্গে ছিল না। বাংলাদেশে যাদের জন্ম, তারা জামায়াতে ইসলামের সন্তানই হোক আর আওয়ামী লীগের সন্তানই হোক, আমার কাছে কোনো পার্থক্য নেই। কিন্তু সেই সময়ে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে এবং সেই রকম ক্ষমা প্রার্থনা, যেরকম ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। সেই রকম ক্ষমা প্রার্থনা না করলে যত হাজার আর লাখই লোক হোক, দেশের শাসন ক্ষমতায় কোনো দিন জামায়াত যেতে পারবে না।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে। তারা যদি আমার দেশের বাড়িঘর না পুড়ত, আমার মা-বোনদের সম্মান নষ্ট না করত। তাহলে পাকিস্তানি হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধে জয়ী হওয়া সহজ হতো না। কারণ আমাদের হাতে যে অস্ত্র ছিল, তার চেয়ে হাজার গুণ শক্তিশালী অস্ত্র ছিল পাকিস্তানিদের হাতে। কিন্তু অস্ত্র কোনো শক্তি না, আল্লাহ রাজি-খুশি না থাকলে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না।
কাদের সিদ্দিকী আরও বলেন, আমি সেবক হিসেবে জন্মেছি, আমার কাজ মানুষের সেবা করা। সেখানে জাতপাত, ধর্ম, দলমত কোনো কিছুই নির্ভর করে না। বঙ্গবন্ধুর মাথার ওপর যখন প্রস্রাব করা হয়েছে, তারপর আর আমি কিছু চাই না। আমাকে এখন প্রস্রাব করুক আর গলা কাটুক কিছুই যায় আসে না। আল্লাহ আর রাসুলকে বিশ্বাস করে আমি এতটা পথ চলেছি, আগামীতেও চলব।

Advertisement

এর আগে সখীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অধ্যাপক শফিকুল ইসলাম মন্দিরে প্রবেশ করেন। এর পাঁচ মিনিট পর কাদের সিদ্দিকী বীর উত্তম নেতাকর্মীদের নিয়ে মন্দিরে আসেন। এই সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।
জামায়াতের নেতাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আমি কয়েক মিনিট কথা বলেই অন্য একটি প্রোগ্রামে চলে যাব। পরে কাদের সিদ্দিকী বক্তব্য দিয়ে নেতা-কর্মীদের নিয়ে মন্দির ত্যাগ করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না- কাদের সিদ্দিকীটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবঙ্গবীর কাদের সিদ্দিকীসখীপুর উপজেলাসখীপুর উপজেলা জামায়াতে ইসলামী
Next Post
মধুপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বপন ফকির

মধুপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বপন ফকির

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In