
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবে আজ বুধবার (১ অক্টোবর) দেবী দূর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিতপূজা অনুষ্ঠিত হয়। মহা নবমীতে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, কাঠ, ঘি সহ অন্যান্য উপকরণ দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞের মাধ্যমে জগতের অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়।
পূজাচ্চর্নায় অংশ নিতে ভক্তরা সকালে মন্ডপে আসেন। বিশ্ব শান্তি কামনায় ভক্তরা দেবী দূর্গার চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।






