
হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে।
দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী, মধুপুর পূজা উদযাপন কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মধুপুরের দূর্গাপুর, গাংগাইর, মদন গোপাল আঙ্গিনা, চাড়ালজানি, পল্লী বিদ্যুৎ, টেকিপাড়া, রায়পাড়া, নাথপাড়া, ঘোষপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী লোকদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিএনপি নেতা স্বপন ফকির বলেন, তিনি দীর্ঘ দিন যাবত মধুপুর-ধনবাড়ির মানুষের পাশে আছে থাকবেন। ১৭ বছর দেশের কাঙ্খিত উন্নয়ন হয়নি। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। রাস্তা ঘাটের তেমন উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমি এমপি না হয়েও তার দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে ধনবাড়িকে উপজেলা করে দিয়েছিলাম। এছাড়াও মধুপুর-ধনবাড়িতে তার বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এ সময় তিনি ধানের শীষে ভোট চান।






