স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে গেলে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
এ সময় হযরত আলী মিঞা সঙ্গে ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন সাধারণ সম্পাদক অতুল সাহা ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।
পরে তিনি বজরা যোগে লৌহজং নদী পার হয়ে রণদা দুর্গামন্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। এ বছর উপজেলায় ২৫৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।