মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

কালিহাতীর ঝিনাই নদীতে নৌকা শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

অক্টোবর ২, ২০২৫
A A
কালিহাতীর ঝিনাই নদীতে নৌকা শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

কালিহাতীর ঝিনাই নদীতে নৌকা শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৩৯৪ Views

সোহেল রানা, কালিহাতী ॥
আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বাতাস বইছে নদীর বুকে। সেই মলিন আকাশ আর ঢেউ খেলানো জলের মাঝেই ভেসে আসছে সারি সারি নৌকা-কোথাও শঙ্খধ্বনি, কোথাও ঢাকের তুমুল বাজনা, আর তার মধ্যেই দেবী দুর্গাকে ঘিরে শেষ বিদায়ের উৎসব। টাঙ্গাইলের কালিহাতীতে বিজয়া দশমীর দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাই নদীতে নৌকা শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে মহাসমারোহে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।
কালিহাতী উপজেলার শতাধিক পূজামণ্ডপ থেকে দেবীকে বিদায় জানাতে ভেসে আসে নৌকার বহর। প্রত্যেকটি নৌকায় আলোয় মোড়া সজ্জা, উলুধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় অপূর্ব এক জলরঙের দৃশ্য। নদীর দুই পাড়ে হাজারো মানুষ জড়ো হয়ে উপভোগ করেন অনন্য আয়োজন। কেউ মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন স্মৃতি, কেউ আবার ঢাকের তালে তালে নিজেই নেচে ওঠেন ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে।

Advertisement

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী সার্কেল এএসপি ইমরান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, ডিবি ও নৌ পুলিশ সদস্যরাসহ রাজনৈতিক এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ঝিনাই নদীর পাড়ে পুরাতন থানা ঘাটে অবস্থান নিয়ে উপভোগ করেন আধ্যাত্মিক মুগ্ধতার উৎসব।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, কালিহাতীতে বিজয়া দশমীর এই অনুষ্ঠান এখন এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতির এই উৎসবে হিন্দু-মুসলিম সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সকলের সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ বছরের পুরো দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও যেন আরও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়- এটাই আমাদের প্রত্যাশা।

Advertisement

বিজয়া দশমীর এই বিশেষ দিনটিকে ঘিরে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর গড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বিসর্জনের আনুষ্ঠানিকতা। ভক্তদের চোখে তখন একসঙ্গে আনন্দ ও আবেগের স্রোত-বিদায়ের বেদনা থাকলেও প্রত্যেকে যেন উচ্চারণ করছেন একই মন্ত্র, “আসছে বছর আবার হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতীতে বিজয়া দশমীকালিহাতীর ঝিনাই নদীতেকালিহাতীর ঝিনাই নদীতে নৌকা শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছে

টাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছে

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আসামী করে মামলা

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আ*সা*মী করে মা*ম*লা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

গোপালপুরে ৮টি ঘোড়া জ’বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী পুলিশের বিশেষ মহড়া

টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ মহড়া

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In