
স্টাফ রিপোর্টার ॥
স্বপ্ন থেকে স্বনির্ভরতায়, নারীর অগ্রযাত্রায় টাঙ্গাইল শহরের আদালত পাড়ার টোটাল অফিস সেন্টারে ৪ দিনব্যাপী কুটির শিল্পের পণ্য প্রদর্শনী ও মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন (রিওয়া) আয়োজনে রোটারি ক্লাব অব টাঙ্গাইল, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার্যাক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান উদ্যোক্তা হিসেবে মেলার উদ্বোধন করছেন রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন (রিওয়া) সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম।
সেবাই লক্ষ্য এবং উন্নয়নই অঙ্গীকার এই আদর্শকে ধারণ করে বাস্তব ভিত্তিক ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের নিরিখে সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান রুরাল ইনেশিয়েটিভ এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন (রিওয়া) কাজ করছেন।
রিওয়া কার্যক্রমে রয়েছে- মাছ চাষ, নার্সারি/সবজি চাষ, হাঁস, মুরগি, কোয়েল পাখি পালন, গরু, ছাগল ও ভেড়া পালন, জৈব ও ভার্মি কম্পোজ সার, তাঁত ও বেত শিল্প, মৃৎ শিল্প, আইটি স্কুল, সাংস্কৃতিক ক্লাব, হস্ত শিল্প ট্রেনিং সেন্টার, লাইব্রেরী, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার, ফ্রিল্যান্সিং নার্সি ট্রেনিং ইনস্টিটিউট।
পণ্য প্রদর্শণীতে ২০টি স্টলের মধ্যে রসুলপুর গরুর খামার, রসুলপুর মাশরুম প্রকল্প, গড়াশিন জুট ও ব্যাগ পণ্য, চাম্বুতলা মুরগির খামার, বরর্ণি বাঁশ ও বেতের প্রকল্প, রসুলপুর অর্গানিক সবজি প্রকল্প, রসুলপুর ভার্মি কম্পোজ সার প্রকল্প, চাম্বুতলা মৎস্য খামার প্রকল্পের স্টল। এছাড়াও রয়েছে পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার বস্ত্র শিল্প, কুটির শিল্প ও চিত্র শিল্প।
চার দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলার প্রথম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২য় ও ৩য় দিনের পর পণ্য প্রদর্শণীর ৪র্থ দিন বিকেলে সকলের উপস্থিতিতে সমাপ্তির পাশাপাশি পুরষ্কার বিতরণ করা হবে।






