রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছে

অক্টোবর ২, ২০২৫
A A
টাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছে

টাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছে

৪৩৬ Views

স্টাফ রিপোর্টার ॥
জমিদার গোপেশ্বর রায় চৌধুরী ‘পদ্মমনি’ পুকুরটি টাঙ্গাইল পৌরসভাকে দান করেছিলেন। তাঁর শর্ত ছিল এখানে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে হবে এবং মেলা বসতে হবে। দীর্ঘ ৯৫ বছর আগে দান করা সেই পুকুরে এখনো বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিবছর বিজয়া দশমীর সন্ধ্যায় উৎসবমুখর হয়ে ওঠে পদ্মমনি পুকুরপাড়। এবারও প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভা সূত্রে জানা যায়, উনিশ শতকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় পৌরসভার উদ্যোগে জলাধার হিসেবে এই পুকুর খনন করা হয়। কিন্তু তহবিল সংকটে ঠিকাদারের বিল পরিশোধ করতে না পারায় পুকুরটি বিক্রি করে দেওয়া হয় নাগরপুরের জমিদারের কাছে। পরে কৈজুরীর জমিদার গোপেশ্বর রায় চৌধুরী পুকুরটি কিনে নেন এবং মায়ের নামে নাম দেন ‘পদ্মমনি’।

Advertisement

স্থানীয় প্রবীণদের ভাষ্য, খননের পর থেকেই পুকুরটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিমা বিসর্জন দিয়ে আসছেন। ধীরে ধীরে এখানে বিজয়া দশমীর মেলাও বসতে শুরু করে। ফলে দুর্গাপূজার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে পদ্মমনি পুকুর পাড়। বিগত ১৯৩০ সালে জমিদার গোপেশ্বর রায় চৌধুরী শর্তসাপেক্ষে পুকুরটি দান করেন টাঙ্গাইল পৌরসভাকে। শর্ত ছিল প্রতিমা বিসর্জনের অনুমতি দিতে হবে এবং বিজয়া দশমীর মেলা বসতে দিতে হবে। বর্তমানে আর জমজমাট মেলা বসে না, তবে বিসর্জনের ঐতিহ্য এখনো বহমান। বিসর্জনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন।

পুকুর সংলগ্ন ক্লাব রোডের বাসিন্দা ৮০ বছর বয়সী প্রবীণ চিত্তরঞ্জন ঘোষ বলেন, ছোটবেলায় বিজয়া দশমীর সকালে দোকানপাট বসা শুরু করত। দুপুরের পর থেকে মেলা জমে উঠত। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কারুপণ্য, মিষ্টি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। শহরে দুর্গাপূজার আনন্দের অন্যতম কেন্দ্র ছিল এই মেলা। সন্ধ্যায় প্রতিমা নিয়ে আসা হতো পুকুরপাড়ে। ঢাক-ঢোল, ঘণ্টা-কাশরের বাজনায় মুখর হয়ে উঠত। আরতি-নৃত্য চলত। সেই দৃশ্য দেখতে শহরবাসী ভিড় করত।

Advertisement

কবি মাহমুদ কামাল জানান, সত্তরের দশকের শুরুর দিকে কিশোর বয়সে পদ্মমনি পুকুরপাড়ের মেলায় গিয়ে তিনি উৎফুল্ল হয়ে উঠতেন। জিলাপি, মুড়ি-মুড়কি, মাটির খেলনা- কত দোকান বসত। এখন মেলাটি শুধু নামে টিকে আছে। বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয় সড়কে দুই-চারটি দোকান বসে। তবে সন্ধ্যায় বিসর্জন উপলক্ষে পুকুরপাড় এখনো মুখর হয়ে ওঠে। পুকুরের পশ্চিম প্রান্তে প্রতিমা এনে বিসর্জন দেওয়া হয়। ঢাক-ঢোলের সঙ্গে যোগ হয়েছে আধুনিক শব্দযন্ত্র। ট্রাক বা ভ্যানে প্রতিমা নিয়ে শোভাযাত্রাসহ শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা এখানে আনা হয়।
আদালত পাড়া পূজা সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা বলেন, শহরের বেশির ভাগ দুর্গা প্রতিমা পদ্মমনি পুকুরেই বিসর্জন দেওয়া হয়। দুর্গাপূজার উৎসবের সঙ্গে পদ্মমনি পুকুরের নিবিড় সম্পর্ক রয়েছে।
টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ বছরও প্রতিমা বিসর্জনের জন্য পদ্মমনি পুকুরপাড়ে আলোর ব্যবস্থা ও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পদ্মমনি পুকুরটাঙ্গাইল পৌরসভাটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে ৯৫ বছর ধরে দান করা ‘পদ্মমনি’ পুকুরে প্রতিমা বিসর্জন হচ্ছেটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In