
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে দায়িত্বশীল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সখীপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার কর্মপরিষদ সদস্য এবং টাঙ্গাইল জেলার যুব বিভাগের সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার শুরা সদস্য আশিক মাহমুদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলার সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান।
সখীপুর উপজেলার যুব বিভাগের জেলার উপদেষ্টা আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর পৌরসভার আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। দায়িত্বশীল পরিচিতি সভায় সখীপুর উপজেলার যুব বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






