রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

কালিহাতী পৌর শহরে সড়ক ভেঙে কর্দমাক্ত ॥ ভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৫
A A
কালিহাতী পৌর শহরে সড়ক ভেঙে কর্দমাক্ত ॥ ভোগান্তি চরমে

কালিহাতী পৌর শহরে সড়ক ভেঙে কর্দমাক্ত ॥ ভোগান্তি চরমে

৪২৭ Views

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার প্রাণকেন্দ্রে উপজেলা পরিষদের পশ্চিম গেইটের কাছে প্রায় ৩০ মিটার পাকা সড়ক এখন কর্দমাক্ত হয়ে পড়েছে। প্রতিদিন শতশত মানুষ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করলেও সড়কটির কোনো সংস্কার হচ্ছে না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগনের।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল দশার জন্য মূলত দায়ী উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ। এই নির্মাণকাজ চলাকালে প্রতিদিন ভারী ট্রাক ও ঢালাইয়ের মিক্সার গাড়ি এই পথে চলাচল করছে। এতে সড়কের উপরিভাগ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে যখন মসজিদের ছাদ ঢালাইয়ের দিন সিমেন্টের পানি সড়কে পড়ে। এতে সড়কের বিভিন্ন জায়গায় কর্দমাক্ত তৈরি হয়ে সড়কটি একেবারে অচল হয়ে পড়েছে।

Advertisement

এই সড়কের পাশেই রয়েছে একটি দাখিল মাদ্রাসা, এতিমখানা। এছাড়া রয়েছে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। ফলে প্রতিদিন এই এলাকার শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের দু’পাশ দিয়ে দুইজন মানুষ কষ্টে সড়কের পাশ ধরে পার হওয়ার চেষ্টা করেছেন। যা স্পষ্ট প্রমাণ করে, মাত্র ৩০ মিটার সড়ক জনগণের জন্য কতটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভোগান্তি এখানেই সীমাবদ্ধ নয়। পুরো রাস্তা কালিহাতী মুন্সিপাড়া হাটখোলা থেকে কালিহাতী ডাকবাংলো পর্যন্ত ১৬০ মিটার একই বেহাল দশায় পরিণত হয়েছে। এছাড়া মুন্সিপাড়া থেকে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড পর্যন্ত ৪৫০ মিটার রাস্তায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে পানি জমে থাকে। আর পৌরসভার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কালিহাতী ফায়ার স্টেশন পর্যন্ত ৩৫০ মিটার রাস্তা একেবারেই ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এসব কারণে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীরাও সীমাহীন দুর্ভোগে পড়ছেন।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদের পশ্চিম গেইট “সড়কটি আগে মসৃণ ও পাকা ছিল। কিন্তু মডেল মসজিদের কাজের কারণে ভারী গাড়ি চলাচল ও ঢালাইয়ের পানিতে সড়ক ভেঙে গেছে। অথচ পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই। তাদের জোর দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে জনগণের দুর্ভোগ নিরসন করা।
এ বিষয়ে কালিহাতী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, মডেল মসজিদ নির্মাণ কাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই সড়ক সংস্কারের জন্য বলা হবে। পাশাপাশি অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলো পৌরসভার মাধ্যমে সংস্কারের জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতী পৌর শহরে সড়ক ভেঙে কর্দমাক্ত ॥ ভোগান্তি চরমেকালিহাতী পৌরসভাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে জামায়াতে ইসলামী’র মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামী’র মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In