স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৬ দফা বাস্তবায়নের দাবীতে রোববার (৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালিত হয়েছে। এতে আগামী (১২ অক্টোবর) উপজেলাব্যাপী টায়ফয়েট টিকাদান কার্যক্রম হুমকীর মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তাছাড়া মা ও শিশুরা চলমান সকল ধরনের টিকা গ্রহণের সেবা থেকেও বঞ্চিত হবেন।
রোববার (৫ অক্টোবর) দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কার্যক্রমে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুল আলম, মহিলা সাংগঠনিক মলি আক্তার প্রমুখ।