
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পেঁচাআটার বাজারে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সভাপতির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে এমপি প্রার্থী আব্দুল আজিজ খান অটল।
ঘাটাইল উপজেলা জাকের পার্টির সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এছাড়া আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সহ সভাপতি লুৎফর রহমান, টাঙ্গাইল জেলা জাকের পার্টির যুগ্ম সম্পাদক শাহজালাল নওশের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
টাঙ্গাইল জেলা রন্ধন ফ্রন্টের সভাপতি মনিরুজ্জামান খান মনির, টাঙ্গাইল জেলা ছাত্রী ফ্রন্টের সভাপতি ছালেহা রহমান, টাঙ্গাইল জেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্টের সভাপতি রিপন মিয়াসহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। জনসভা শেষে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দিয়ে র্যালি বের করে জাকের পার্টি।






