
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে প্রবীণ হিতৈষি সংঘের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা কমপ্লেক্সে প্রবীণ হিতৈষি সংঘের কার্যালয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষি সংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হাসান আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু হান্নান, প্রবীণ হিতৈষি সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, অধ্যক্ষ শামছুল আলম মনি, অধ্যাপক মতিয়ুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা বাছিত করিম, ব্যাংকার হাসান আলী প্রমুখ।






