
মোমিনুল হক ॥
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে স্কুলগুলোতে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নের বেশকয়েকটি স্কুল ও মাদ্রাসায় ছাতা বিতরণ করা হয়।
ঘারিন্দা ইউনিয়নের পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতিলা দাখিল মাদ্রাসার শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরমান ইকবাল, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রদের সদস্য সবুজ মিয়াসহ আর অনেকে।






