
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
“আমি কণ্যা স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জাতীয় কণ্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। স্বাগত বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা জামায়াতের আমির আল মোমিন প্রমূখ, আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ।






