
স্টাফ রিপোর্টার ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইলে মক্কা টাওয়ারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও এমপি মনোনিত প্রার্থী (চরমোনাই) আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের ও আনিসুর রহমান সিল্টুসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন টাঙ্গাইল সদর থানার সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ভালো নেতা ও নীতি চাই, এছাড়া মানুষের মুক্তি নাই, চাঁদাবাজি নয়, জমি দখল নয়, এবার সুযোগ এসেছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, ন্যায় প্রতিষ্ঠা করার। পরে টাঙ্গাইল সদর থানার নব গঠিত কমিটির সদস্যদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়া হয়।






