মধুপুর প্রতিনিধি ।। টাঙ্গাইলের মধুপুরে গবাদিপশুর মাঝে বিনা মূল্যে তড়কা রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। বুধবার (৮ অক্টোবর) সকালে মধুপুর উপজেলার গাছাবাড়ি মিশনারী প্রাথমিক স্কুল মাঠে এ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভি অজয় এ মৃ , ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের সভাপতি রঞ্জিত নকরেক ও জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃতাত্ত্বিক দলের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং প্রমুখ।
তড়কা রোগ প্রতিরোধে এ কম্পেইনে পাহাড়িয়া এলাকার গাছাবাড়ি গ্রামের বিভিন্ন কৃষকরা তড়কা রোগ প্রতিরোধে তাদের গবাদি পশু কে ভ্যাকসিন দেযা হয়।
গাছাবাড়ি গ্রামের আরশেদ আলী( ৪৫) জানান, সে তার বাড়ি থেকে তিনটি গরু নিয়ে এসেছে তড়কা রোগের ভ্যাকসিন দিতে।
এনামুল হক (৩৯) জানান, তার ৭ টি গবাদিপশু নিয়ে এসে তড়কা রোগে ভ্যাকসিন দিয়ে নিয়ে গেলেন। এতে তার গবাদিপশু এ রোগ থেকে মুক্ত থাকবে।
সাজেদুল ইসলাম( ২৪) জানান, তড়কা রোগের ক্যাম্পেইনে সে ভ্যাকসিন দিচ্ছে। সবাইকে জানিয়ে দিয়ে আজ গাছাবাড়ি মিশনারী স্কুলের মাঠে এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।
মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান জানান, এ রোগটা গরু থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। ইদানীং বিভিন্ন অঞ্চলে গরুর পাশাপাশি মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। যাতে গরু বাছুর তড়কা মুক্ত থাকে আর মানুষের মধ্যে না ছড়ায় সে জন্য মধুপুরে তড়কা রোগের ভ্যাকসিন কার্যক্রম করা হচ্ছে। জনসচেতনতার জন্য জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে বরেও তিনি জানান। এ ক্যাম্পেইনে গাছাবাড়ি গ্রামের কৃষকরা তাদের গবাদিপশু নিয়ে এসে ভ্যাকসিন কার্যক্রমে অংশ নেয়।