
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
জামায়াতকে মোনাফেক দল বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি নেতা মাইনুল আলম খান কনক। তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জামায়াত একটি মোনাফেক দল এর প্রমান তারা তাদের কার্যকলাপে প্রমাণ করেছেন।
এর আগে তিনি দেলদুয়ার উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সহ সভাপতি এস.এম ছবুর আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল্লাহ্ মিয়া ও ফরহাদ তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর প্রমূখ।






