
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের বেতকা আমিন বাজার এলাকায় ১৫ ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাসেদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম , যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কামরুজ্জামান দুলালসহ এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।






