
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছয়আনী পুকুর পাড়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুল ক্রীড়া সমিতি জেলা শাখার আয়োজনে বিভিন্ন ইভেন্টের সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া টাঙ্গাইল স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।






