
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট হেল্প গ্রুপের সপ্তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও ক্যারিয়ার রোডম্যাপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও আইডিইবির ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী জাহিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্দালিব রহমান হানিফ।
এতে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সোলায়মান হোসেন, আলফাজ মিয়া, আল সাব্বির ফয়সাল, হেল্প গ্রুপের ফাউন্ডার এডমিন মুন্না মিয়া ও এডমিন তরিকুল ইসলাম, ছাত্র নেতৃত্ব দানকারী আসিফুর রহমান, রমজান শেখ।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ ইব্রাহিম, হৃদয় আহমেদসহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের হেল্প গ্রুপের ফাউন্ডার ও এডমিন, মডারেটর ও সকল সদস্য প্রকৌশলীদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষানা করেন।






