
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা এলাকাবাসী ও সুধীজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও বেড়াডোমা এলাকাবাসীর উদ্যোগে এই ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ সভাপতি আলীমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, টাঙ্গাইল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ খান, টাঙ্গাইল পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল কবির জীবন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা প্রচার সম্পাদক বিএনপির মনির হোসেন। এ সময় টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।






