স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নাগরপুর সরকারি কলেজ চত্বরে নবীন বরণ অনুষ্ঠিত হয়। শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় ও ছাত্রদলের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ।
ছাত্রদলের নেতাকর্মীরা নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।