
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা মোড় এলাকায় হোটেল ব্যবসায়ীকে অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে আফিয়া বারবিকিউ হোটেলকে ১৫ হাজার এবং তানজিনা হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার শীলা।
এ অভিযান পরিচালনার সময় দেখা যায় হোটেলগুলো অপরিছন্ন, নোংরা পরিবেশ ও নানা অনিয়ম চোখে পড়ে আদালতের। এর দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয় হোটেল দুটিকে। ভোক্তা সংরক্ষণ আইনে দুই হোটেলের স্বত্বাধিকারী আসলাম মিয়া ও শাহাদাৎ হোসেনকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার শীলা বলেন, অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে আর্থিক জরিমানা করা হয়েছে। এ রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






