স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
মাহমুদনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, কাতুলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সুজন মিয়া, মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার প্রমুখ। এ সময় জেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।