
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালিটি কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে একই চত্বরে এসে হাত ধোয়া প্রদর্শনীতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার জুলিয়া আক্তার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য লুৎফর রহমান, প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারি জয়নুল আবেদীন, মেকানিক আমিনুল ইসলাম, সীমা, বেলাল ও মনিরসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।






