
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চর পৌলী খামারপাড়া বাদশার মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর উপজেলার আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাকুয়া ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান বখ্তিয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় বাজারে জনসাধারণের সাথে জনসংযোগ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ।






