
মমিনুল হক ॥
বজ্রপাত থেকে শিক্ষার্থীদের মুল্যবান জীবন রক্ষার্থে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু তাল গাছের চারা রোপন করেছেন। সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাল গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি টাঙ্গাইল পৌর শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তাল গাছের চারা রোপন করেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলা, সদর, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






