
স্টাফ রিপোর্টার ॥
নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। এছাড়া দুপুরে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থনা, বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।






