
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খান পথসভা ও গণসংযোগ করেছেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দিনের সাথে পাল্লা দিয়ে পথসভা ও গণসংযোগ চালিয়ে দুটি উপজেলায় একক আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারণায় এগিয়ে যাচ্ছেন। তিনি তিন বার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন।
তারই ধারাবাহিকতায় তিনি নাগরপুর-দেলদুয়ার উপজেলার প্রতিটি অঞ্চলে বয়োবৃদ্ধ ও বর্তমান প্রজম্মের ভোটারদের নিয়ে নির্বাচনী মাঠ গরম করে চলেছেন। বিএনপির এ হেভিওয়েট নেতার দিনদিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তিনি একক আধিপত্য বিরাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে দুটি উপজেলার সাধারণ জনতার বিশ্বাস।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। তিনি নাগরপুর উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করে দেলদুয়ার উপজেলায় পাথরাইল বাজারে পথসভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ করে।
এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান (চাঁন খা), নাগরপুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য আশিকুর রহমান নিশাত, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সমাজসেবক আব্দুল মুহিত ইমাম, মন্জুর মোর্শদ হুরমুজ, সাবেক মন্ত্রীর কন্যা ব্যারিস্টার নূসরাত খান, নিশাদ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






