
মমিনুল হক ॥
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ মধ্যপাড়া ও রানাগাছা গ্রামের প্রতিবন্ধী চলাচল করতে অক্ষম, এমন শিশুর মাঝে হুইল চেয়ার উপহার হিসেবে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহিল কাফি শাহেদ, জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরমান, শাহিন মন্ডল, জেলা ছাত্রদলের সদস্য সবুজ প্রমুখ।
এ সময় জেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






