
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের থানাপাড়ায় ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ। এ সময় জেলা ও শহর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ততার বৃদ্ধির লক্ষে বিএনপি কাজ করছে। ৩১ দফারাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। তাই তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।






