
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ। আর এককভাবে ছাত্র শিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে। ছাত্রসমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ, জেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা।






