
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া, মারিশান, ভাওড়া, হাড়িয়া, উয়ার্শী ইউনিয়নের বরটিয়া বাজারে তিনি এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রি হলের সাবেক ভিপি আফরোজা আক্তার নিপু, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার, বিএনপি নেতা হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে কামারপাড়া বাজারে স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুর বাংলাদেশ পেয়েছি। সকলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। গত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
এবার সুযোগ এসেছে ভোট দেয়ার। বিএনপির গণজোয়ার দেখে বর্তমানে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।






