
স্টাফ রিপোর্টার ॥
দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীর পক্ষের নেতাকর্মীরা ততই উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবার মুখে এখন শুধু নির্বাচনী আলোচনা। নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠেছে শহর থেকে গ্রাম। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণা চালায় মহিলা দল।
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে মহিলা দলের নেতাকর্মীরা উঠান বৈঠক করেন। এছাড়া মা-বোনদের ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করা হয়। টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এর নেতৃত্বে শনিবার (২৫ অক্টোবর) সকালে বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের ৫ ও ৬নং ওয়ার্ডে আনোয়ারা বেগমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির নেত্রী নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা অপু, এলি আক্তার, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগম প্রমুখ।






