
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ইউনিভার্সিটি র্যাঙ্কিং: অ্যাপ্লিকেশন প্রসিডিউরস, ডাটা ম্যানেজমেন্ট এন্ড ইম্প্রুভমেন্ট স্ট্রাটেজিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. ফারুক এম. শেখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত-পরিচালক প্রফেসর ড. খায়রুল ইসলাম এবং পরিচালনা করেন অতিরিক্ত-পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।






