শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

স্বাধীনতার ৫৪ বছরেও মির্জাপুরে হয়নি সেতু ॥ ১৩ গ্রামের দুর্ভোগ

অক্টোবর ২৮, ২০২৫
A A
স্বাধীনতার ৫৪ বছরেও মির্জাপুরে হয়নি সেতু ॥ ১৩ গ্রামের দুর্ভোগ

স্বাধীনতার ৫৪ বছরেও মির্জাপুরে হয়নি সেতু ॥ ১৩ গ্রামের দুর্ভোগ

৩০২ Views

স্টাফ রিপোর্টার ॥
ঘাটটিতে মানুষ চরম ভোগান্তির শিকার হলেও স্বাধীনতার ৫৪ বছরেও কোনো সরকার সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। জনগুরুত্বপূর্ণ খেয়া ঘাটটি ফুলবাইরা ঘাট নামেও পরিচিত।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটিয়া মামুদপুর খেয়া ঘাটটি ধলেশ্বরীর শাখা এলাংজানী নদীতে অবস্থিত। যা আনাইতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। ঘাটটি দিয়ে সাধারণ মানুষের বছরের প্রায় সাত মাসই খেয়া নৌকাযোগে পার হতে হয়। ফলে ইউনিয়নটির আনাইতারা, আটিয়া, মামুদপুর, শুকতা, মশাজান, চরবিলসা, দাঁতপাড়, তেগুরি, সন্ধিতারা, চৌবাড়িয়া ও আঘৈতসহ ১৩ গ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার বাগজান শেওয়াইল ও গাজুটিয়া এলাকার মানুষও চলাচল করে থাকেন এই খেয়া ঘাটটি দিয়ে।

Advertisement

প্রতি বছর বর্ষায় আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই নদীতে। এলাংজানী নদীটিতে সেতু না থাকায় আনাইতারা ইউনিয়নকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। এ কারণে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে কাজে আসা মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়। প্রতিষ্ঠানগুলো খেয়া ঘাটের উত্তর পাশে অবস্থিত থাকায় দক্ষিণ এলাকার মানুষের বেশি দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিনে দেখা যায়, ঘাটের দুই পাড়ের দূরত্ব প্রায় ২৫০ মিটার। যেখানে শুষ্ক মৌসুমে হেঁটে চলতে পারলেও বর্ষায় ঘাটে থাকা নৌকাই সাধারণ মানুষের একমাত্র ভরসা। শফিউদ্দিন মিয়া ও একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের শিক্ষক ও শুকতা গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, আমাদের ঘাট টির দুই পাড়ের গ্রামগুলো অধিকাংশই কৃষক। সেতু না থাকায় তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারেন না। অনেক আগেই সেতু হওয়া উচিৎ ছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও খেয়া ঘাটটিতে সেতু নির্মাণ না হওয়ায় এসব এলাকার মানুষ ক্ষুব্ধ বলে তিনি জানান।

Advertisement

খেয়া নৌকার মাঝি গোবিন্দ দাস বলেন, আমার পূর্বপুরুষরা এই ঘাটে নৌকা চালাইছে। আমিও ৩০ বছর ধইরা চালাই। শোনতেছি ব্রিজ হবে কিন্তু হইতেছে না।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, আটিয়া মামুদপুর খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsআনাইতারা ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর উপজেলা প্রকৌশলীস্বাধীনতার ৫৪ বছরেও মির্জাপুরে হয়নি সেতু ॥ ১৩ গ্রামের দুর্ভোগ
Next Post
টাঙ্গাইলে বিপুল পরিমান গাঁ*জাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

টাঙ্গাইলে বিপুল পরিমান গাঁজাসহ তিনজন গ্রেফতার

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ নগদ টাকা ও ১৬ ভড়ি স্বর্ণালংকার লুট

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ নগদ টাকা ও ১৬ ভড়ি স্বর্ণালংকার লুট

এপ্রিল ১১, ২০২৬
কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এপ্রিল ১১, ২০২৬
সখীপুরে জঙ্গল থেকে নবজাতক জীবিত কন্যা শিশু উদ্ধার

সখীপুরে জঙ্গল থেকে নবজাতক জীবিত কন্যা শিশু উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন মৎস্য প্রতিমন্ত্রীর

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন মৎস্য প্রতিমন্ত্রীর

এপ্রিল ১১, ২০২৬
কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In