স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলিয়াতে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল পৌর শহরের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম রহিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ততার বৃদ্ধির লক্ষে বিএনপি কাজ করছে। ৩১ দফা রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। তাই তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।