বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

প্রবাসীদের কামলা বলে কটাক্ষ করা মির্জাপুর সওজের সেই প্রকৌশলীকে বদলি

অক্টোবর ৩১, ২০২৫
A A
প্রবাসীদের কামলা বলে কটাক্ষ করা মির্জাপুর সওজের সেই প্রকৌশলীকে বদলি

প্রবাসীদের কামলা বলে কটাক্ষ করা মির্জাপুর সওজের সেই প্রকৌশলীকে বদলি

৭৮৯ Views

মোস্তফা কামাল, সখীপুর ॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসীদের ‘কামলা’ বলে কটাক্ষ করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মির্জাপুর সওজ এর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা নিশ্চিত করেছেন। তিনি জানান তাঁকে সওজ এর প্রধান কার্যালয়ের ময়মনসিংহ জোন থেকে রাজশাহী জোনের আওতায় সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।
এর আগে সওজ এর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন। এতে সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ না করে আনিছুর রহমান নিয়মভঙ্গ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। আনিছুর রহমানের বাড়ি সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে।

Advertisement

সওজ সূত্র মতে, সখীপুর উপজেলার কচুয়া বাজার থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। যা তত্বাবধানের জন্য আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়কটিতে নিম্নমানের হচ্ছে এমন কথা উল্লেখ করে আল মামুন নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে তুলে ধরেন। স্থানীয়রা রাস্তার কাজের মান নিয়ে তাতে বিভিন্ন মন্তব্য করেন। সেই মন্তব্যের সূত্র ধরে আনিছুর রহমান ফেসবুকে মন্তব্য করেন- ‘বিদেশী কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।’

এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া সখীপুরের প্রবাসীরা তাঁর শাস্তি দাবি করেন। এছাড়া বড়চওনা ইউনিয়নের প্রবাসীদের একটি সংগঠন আনিছুরের বিরুদ্ধে শুক্রবার (৩১ অক্টোবর) মানববন্ধনেরও ঘোষণা দেন। বিষয়টি সিনথিয়া আজমিরী খানের নজরে এলে তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আনিছুর রহমানকে কারণ দর্শানোর চিঠি দেন।

Advertisement

এ বিষয়ে আনিছুর রহমান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বলেন, ‘ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি।’ তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। তাছাড়া কারণ দর্শানোর চিঠি তিনি পেয়েছেন বলে স্বীকার করেন। এছাড়াও সিরাজগঞ্জে বদলির বিষয়টিও তিনি শুনেছেন বলে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে মির্জাপুর সওজ এর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, আনিছুর রহমানকে তাঁর ফেসবুকে মন্তব্যের জন্য তিন কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দেয়ার জন্য বলা হয়েছিল। এরই মধ্যে তাঁকে ময়মনসিংহ জোনের টাঙ্গাইল জেলা থেকে প্রত্যাহর করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। তবে বদলি করা হলেও শোকজের জবাব দিতে হবে বলে জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সওজ নির্বাহী প্রকৌশলীটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদপ্রবাসীদের কামলা বলে কটাক্ষ করা মির্জাপুর সওজের সেই প্রকৌশলীকে বদলিমির্জাপুর উপজেলামির্জাপুর সওজসখীপুর উপজেলা
Next Post
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদের মতবিনিময়

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In